শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সতীর্থদের ব্যর্থতার মাঝেও হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

    সতীর্থদের ব্যর্থতার মাঝেও হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। সতীর্থদের একের পর এক উইকেট পতনের মধ্যেও দৃঢ়তা দেখিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই শতকের দেখা পেলেন তিনি।

    প্রথম সেশনে নিজের প্রথম টেস্ট অর্ধশতক পূর্ণ করার পর সেঞ্চুরিও তুলে নেন হৃদয়। ১০৯ বলে চারটি চারে ফিফটি করার পর ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তাঁর লড়াকু ইনিংসের ওপর ভর করে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। তখনো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের সংগ্রহ থেকে ১৫১ রান পিছিয়ে ছিল স্বাগতিকরা।

    দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিকুর রহিমকে নিয়ে উইকেটে ছিলেন হৃদয়। দিনের শুরুতে দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে ৩৪ রান করে মুশফিক ফিরে গেলে আবারও চাপে পড়ে দল। এরপর লিটন কুমার দাস ৮ এবং মেহেদী হাসান মিরাজ ১৬ রান করে আউট হন।

    একদিকে সতীর্থদের উইকেট হারানোর চাপ, অন্যদিকে রান বাড়ানোর দায়িত্ব—দুই সামলেই এক প্রান্ত আগলে রেখেছেন হৃদয়। অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে দলের রান দুইশ ছাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

    বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে সাদমান ইসলামের চোটের কারণে। চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে যাওয়ায় একজন ব্যাটার কম নিয়ে খেলতে হচ্ছে দলকে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে উইকেটে টিকে থাকা একমাত্র ভরসা এখন হৃদয়। ফলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান ছাড়িয়ে যেতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন