হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জন রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন