শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় একজন হেফাজতে, মিলেছে গুরুত্বপূর্ণ ক্লু ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি একই ঘর থেকে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল বুকে ব্যথার সঙ্গে যে ৫ লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা জরুরি জঙ্গি কার্যক্রমের সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী
  • চেহারা নিয়ে কটাক্ষের মধ্যেই নিজের বদলে যাওয়া নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

    চেহারা নিয়ে কটাক্ষের মধ্যেই নিজের বদলে যাওয়া নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মা হওয়ার পর শারীরিক ও ত্বকের নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেহারা নিয়ে নানা মন্তব্য শুরু হয়। নেটিজেনদের একাংশের কটাক্ষের মধ্যেই এবার নিজের পরিবর্তিত চেহারা ও ত্বকের যত্ন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

    তবে সমালোচনার সরাসরি জবাব দেননি ক্যাটরিনা। বরং মা হওয়ার পর নিজের ত্বকে কী ধরনের পরিবর্তন এসেছিল এবং সেই সময় কীভাবে নিজের যত্ন নিয়েছেন, সে অভিজ্ঞতাই তুলে ধরেছেন তিনি।

    ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, মা হওয়ার পর তার ত্বক আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছিল। এ কারণে সময়টা তার জন্য বেশ কঠিন ছিল।

    অভিনেত্রীর ভাষায়, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

    সময়ের সঙ্গে সৌন্দর্য নিয়ে নিজের ধারণাতেও পরিবর্তন এসেছে বলে জানান ক্যাটরিনা। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য ও উপস্থিতি নিয়ে প্রচলিত কিছু ধারণার মধ্যে তিনিও ছিলেন বলে জানান তিনি।

    ক্যাটরিনা বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’

    অভিনেত্রীর বক্তব্যে বোঝা যায়, বয়স বা মাতৃত্বের কারণে চেহারায় স্বাভাবিক পরিবর্তনকে তিনি নেতিবাচকভাবে দেখছেন না। বরং নিজের বাহ্যিক উপস্থিতির পাশাপাশি মানসিক প্রশান্তি ও সামগ্রিক সুস্থতাকেও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তিনি।

    ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয় ক্যাটরিনা কাইফের। পরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। মা হওয়ার পর থেকেই ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়ে আগের তুলনায় বেশি আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন