বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আওয়ামী লীগের টিকিট পেয়ে ফেরদৌস বললেন আলহামদুলিল্লাহ

    আওয়ামী লীগের টিকিট পেয়ে ফেরদৌস বললেন আলহামদুলিল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।

    এ ঘোষণা হওয়ার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো লাগছে, নৌকা প্রতীকের দায়িত্ব পাওয়া অনেক গৌরবের।’

     

    ফেরদৌস আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। তবে আমার নিজেরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিজয়ী হলে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, রুটিনকাজের বাইরে শিক্ষা নিয়েও কাজ করতে চাই।’

     

    অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন এ চিত্রনায়ক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন