শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুদ্ধ বিরতি শেষে আবারও গাজায় হামলা, নিহত ১৪

    যুদ্ধ বিরতি শেষে আবারও গাজায় হামলা, নিহত ১৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় যুদ্ধ বিরতি শেষ হতে না হতেই আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার প্রথম দু’ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

    শুক্রবার ১ ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হওয়ার কথা জানান।

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এবং হামাসের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আজ সকালে শেষ হয়। যুদ্ধবিরতির সময় বাড়ানো কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তা আর সম্ভব হয়নি। এতে বলা হয়, গাজায় নতুন করে লড়াই শুরু হওয়ায় নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার আশা ফিকে হয়ে গেছে।

    ৭ দিনের যুদ্ধবিরতি চলাকালে হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ৮০ জন ইসরায়েলি নাগরিক এবং অন্যরা বিদেশি। বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পেয়েছেন। এ ছাড়া যুদ্ধবিরতির আওতায় ত্রাণবাহী গাড়িকে গাজা উপত্যকায় ঢুকতে দিয়েছে ইসরায়েল।

    গাজায় ইসরায়েলের টানা ৫১ দিনের হামলার পর গত ২৪ নভেম্বর থেকে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এরপর দুই দফায় বাড়ানো হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন