বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • নবায়ণযোগ্য জ্বালানি প্রসারের উদ্যোগ দেশের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    নবায়ণযোগ্য জ্বালানি প্রসারের উদ্যোগ দেশের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    নবায়ণযোগ্য জ্বালানি প্রসারের উদ্যোগ দেশের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়ণযোগ্য জ্বালানি প্রসারের উদ্যোগসমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ। নবায়ণযোগ্য জ্বালানি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্পের জন্য আন্তর্জাতিক অর্থায়ণ একত্রিত করা ও জলবায়ু পরিবর্তনের ফলাফল মোকাবেলা করার জন্য ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ কৌশলগত উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য উৎস হতে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। 

    সোমবার ৪ ডিসেম্বর দুবাইতে আইআরইএনএ আয়োজিত ‘জীবন ও জীবিকার ক্ষমতায়ণ-জলবায়ুর জন্য নবায়ণযোগ্য জ্বালানি’ উদ্যোগটির উন্মোচন অনুষ্ঠানে বক্তবালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশ আইআরইএনএ‘র দৃষ্টিভঙ্গির সাথে সংগতি রেখে টেকসই উন্নয়নের জন্য নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। নবায়ণযোগ্য জ্বালানির প্রসার ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই এবং নবায়ণযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহৎ আকারের প্রকল্পের বাইরেও ছাদে সোলার, ভাসমান সোলার ও সৌর সেচের মতো ছোট উদ্যোগের দিকেও বাংলাদশ মনোনিবেশ করেছে। ২০৩১ সালের মধ্যে ৪৫০০০টি সোলার ইরিগেশন পাম্প প্রতিস্থাপন করার বিষয়টি রোডম্যাপে বলা হয়েছে। ফলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং পরিবেশগত ব্যাপক উন্নতি ঘটবে। 

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মেদ আলমেহইরি, আইসল্যান্ডের পরিবেশ, জ্বালানি ও জলবায়ু মন্ত্রী গাডলাওগার থর থরডারসন, বেলজিয়ামের উপপ্রধান কেবিনেট ডমিনিকিউ পারিন, নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী শক্তি বাহাদুর বাসনেট এবং ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরিফিন তাসরিফ বক্তব্য রাখেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন