শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বলিউডে জয়া

    বলিউডে জয়া
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউড জয়ের পর আজ (৮ ডিসেম্বর) বলিউডে যাত্রা শুরু করছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমা। এ সিনেমা দিয়ে বলিউডের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর।

    ‘কড়ক সিং’ সিনেমায় জয়া আহসান নয়না চরিত্রে অভিনয় করছেন। সিনেমার গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, এ নিয়ে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে।


    তারকাবহুল এ সিনেমায় জয়া আহসান ছাড়া আরও রয়েছেন পার্বতী, পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন জয়া।


    ‘কড়ক সিং’সিনেমাটি নিয়ে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার প্রথম হিন্দি চলচ্চিত্র। চরিত্রটিও দারুণ। এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতে সময় নিইনি।’

    তিনি আরও বলেন, ‘কারণ সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি সিনেমাতে, আনন্দ দ্বিগুণ করে।’


    জয়ার নতুন এ পথ চলায় তার ভক্ত-অনুরাগীরা শুভ কামনা জানিয়েছেন। সবাই আশা করছেন বলিউডেও জয়া তার অভিনয়ের ক্যারিশমা দেখাবেন। জয় করবেন বলিউড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন