বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না: বাণিজ্য সচিব

    পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না: বাণিজ্য সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

    রোববার ১০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বাণিজ্য সচিব বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল। যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন তিনি কিভাবে সেটার দাম ২০০ টাকা রাখেন? এটা তো দায়িত্বশীল আচরণ নয়। দাম বাড়তে তো সময় লাগার কথা।

    নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন বলে মন্তব্য করেন তপন কান্তি ঘোষ।

    এর আগে, বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরই দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন