শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে

    গাজায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে।

    সোমবার ১১ ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা'র এক প্রতিবেদনে বলা হয়, রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল বাহিনীর হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। 

    এই নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্বর বাহিনীর হামলার কারণে গাজার কোথাও কোন নিরাপদ স্থান নেই। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সবখানেই তারা হামলা চালাচ্ছে।

    এইদিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, এটি গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হাসাসের হামলার প্রতিক্রিয়া গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। অঞ্চলটিতে ব্যপক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখের বেশি ফিলিস্তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন