শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাস দুর্ঘটনায় নিহত ১৬

    বাস দুর্ঘটনায় নিহত ১৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ি ও বাসে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

    বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দেশটির ফায়ার সার্ভিসের প্রধান হুয়ান গঞ্জালেজ জানিয়েছেন, এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

    দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা বলেন, দ্রুতগামী ট্রাকটি কমপক্ষে ১৭ টি যানবাহনে আঘাত করে। এতে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

    সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি বাসে দাউ দাউ করে আগুনে জ্বলছে। চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন