বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • দেশের বাইরে গিয়ে ডলার খরচে শীর্ষে অক্টোবর

    দেশের বাইরে গিয়ে ডলার খরচে শীর্ষে অক্টোবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে ডলার খরচ বাড়ছে বাংলাদেশিদের। সর্বশেষ অক্টোবরে ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে গিয়ে ৫৩৮ কোটি টাকার লেনদেন করেছেন, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এটি আগের মাসের চেয়ে ১০১ কোটি বা ২৩ শতাংশ বেশি। এ সময়ে প্রতিবেশী দেশ ভারত ভ্রমণকালে সবচেয়ে বেশি ডলার খরচ করা হয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ডলার খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে। সুপারশপ থেকে জিনিসপত্র কেনাকাটায় সর্বোচ্চ ডলার খরচ হয়েছে। এদিকে আলোচ্য মাসে দেশের অভ্যন্তরেও ক্রেডিট কার্ডে লেনদেন ১৫ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে বিদেশি নাগরিকদেরও বাংলাদেশে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

    সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি সময়ে চিকিৎসা, ঘোরাঘুরি, কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের বিদেশযাত্রা অস্বাভাবিক বেড়েছে। এতে ডলার খরচের পরিমাণও বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, অক্টোবর মাসে ক্রেডিট কার্ডে ডলার খরচ করা হয়েছে ৫৩৮ কোটি ৬০ লাখ টাকা। এটি তার আগের মাসের চেয়ে প্রায় ১০১ কোটি ৮০ লাখ টাকা বা ২৩ দশমিক ২৯ শতাংশ বেশি। আগের মাসে ক্রেডিট কার্ডে ডলার খরচের পরিমাণ ছিল প্রায় ৪৩৬ কোটি ৮০ লাখ টাকা। এর আগে গত বছরের ডিসেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ৫১৬ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছিল। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫১১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয় গত জুলাইতে। অন্য মাসগুলোতে লেনদেন ৩০০ থেকে ৪০০ কোটির টাকার ঘরে ছিল।

    প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে ভারত ভ্রমণে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯০ কোটি ২০ লাখ টাকা খরচ করেছেন। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৭২ কোটি ৮০ লাখ টাকা। ক্রেডিট কার্ডে অর্থ খরচের দিক থেকে ভারতের পর রয়েছে যুক্তরাষ্ট্র। আলোচ্য মাসে দেশটিতে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছেন প্রায় ৭৯ কোটি ২০ লাখ টাকা, যা আগের মাসে ছিল ৬৯ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ে থাইল্যান্ডে গিয়ে খরচ করেছেন ৫০ কোটি ৩০ লাখ টাকা, যা আগের মাসে ছিল ৩৭ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৭ কোটি ৯০ লাখ, সিঙ্গাপুরে ৪৩ কোটি ৫০ লাখ, যুক্তরাজ্যে ৩৮ কোটি ৬০ লাখ, কানাডায় ৩৪ কোটি ৯০ লাখ, সৌদি আরবে ২৩ কোটি ৯০ লাখ, মালেশিয়ায় ১৯ কোটি ৭০ লাখ. নেদারল্যান্ডে ১৪ কোটি, আয়ারল্যান্ডে ১২ কোটি ৫০ লাখ ও অস্ট্রেলিয়ায় গিয়ে ১০ কোটি ৯০ লাখ টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন।

    প্রতিবেদনের তথ্যমতে, অক্টোবর মাসে বিদেশের সুপারশপে বাংলাদেশিরা ১৫৯ কোটি ২০ লাখ টাকার কেনাকাটা করেছেন, যা আগের মাসে ছিল ১২৭ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া খুচরা আউটলেটে খরচ করেছেন ৯২ কোটি ১০ লাখ, ওষুধ কিনেছেন ৬০ কোটি ৮০ লাখ, কাপড় কিনেছেন ৪৮ কোটি ৮০ লাখ ও যাতায়াতে ব্যয় করেছেন ৪৪ কোটি ৯০ লাখ টাকার। ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে আরও আছে নগদ টাকা উত্তোলন, ব্যবসা সেবা, পেশাগত সেবা ও সরকারি সেবা গ্রহণ।

    এদিকে দেশের অভ্যন্তরেও অক্টোবরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। এ মাসে দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে ২ হাজার ৫৯৬ কোটি টাকার, আগের মাসে যা ছিল ২ হাজার ২৪৯ কোটি টাকা। ফলে এক মাসে দেশের অভ্যন্তরে লেনদেন বেড়েছে ৩৪৭ কোটি টাকা বা ১৫ দশমিক ৪৩ শতাংশ। দেশের মধ্যেও সর্বোচ্চ ১ হাজার ৩১৭ কোটি টাকা খরচ করা হয়েছে সুপারশপ থেকে কেনাকাটায়। অন্যদিকে, এ মাসে বিদেশি নাগরিকরা বাংলাদেশে ক্রেডিট কার্ডে লেনদেন করেছেন ১৯৯ কোটি ৩০ লাখ টাকা, যা আগের মাসে ছিল ১৯০ কোটি ৪০ লাখ টাকা।


    শেয়ার বিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন