শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কানের জুরি বোর্ডের নেতৃত্বে ‘বার্বি’ নির্মাতা

    কানের জুরি বোর্ডের নেতৃত্বে ‘বার্বি’ নির্মাতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসছে মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। আসন্ন এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালনের দায়িত্ব পেয়েছেন ‘বার্বি’ খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ।

    সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে এমন সিদ্ধান্ত নিশ্চিত করেন। ফ্রান্স২৪.কম এ বিষয়ে একটি প্রতিবেদনে জানায়, কানের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম আমেরিকান নারী গ্রেটা।

    ২০২৪ সালের ১৪ থেকে ২৫ মে পর্যন্ত কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর।

    চলতি বছর ৭৬তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন