শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রিজার্ভ এখন ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার

    রিজার্ভ এখন ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বর্তমান রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত (বিপিএম ৬) অনুযায়ী ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার ঋণ যুক্ত হওয়ায় এই রিজার্ভ দাঁড়িয়েছে।

    রোববার (১৭ ডিসেম্বর) দুপুর এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এই তথ্য জানিয়েছেন।

    গত বৃহস্পতিবার আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়। একই দিনে এডিবির ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে।

    এছাড়াও চলতি মাসে সাউথ কোরিয়া থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন সোর্সসহ মোট ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যোগ হওয়ার কথা রয়েছে। এতে রিজার্ভে আরও স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন