শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আবারও বাড়ল সোনার দাম, যা আজ থেকে কার্যকর

    আবারও বাড়ল সোনার দাম, যা আজ থেকে কার্যকর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে আজ (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। স্বর্ণের দাম এবার বেড়ে প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯ হাজার ২৯২ টাকায় গিয়ে ঠেকেছে।

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, আজ (১৯ ডিসেম্বর) মঙ্গলবার থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে।

    চলতি মাসের শুরুতে দাম কমে যাওয়ার পর কয়েক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার দাম বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১ লাখ ৯ হাজার ২’শ ৯২ টাকায় গিয়ে ঠেকেছে। যার দাম আগে ছিল ১ লাখ ৮ হাজার ১’শ ২৫ টাকা।

    অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১’শ ৬৭ টাকা বাড়া‌নো হয়েছে।

    এছাড়াও নতুন দাম অনুযায়ী আজ থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি করা হবে।

    স্বর্ণের দাম বাড়া‌নো হ‌লেও দেশের বাজারে অপরিবর্তিত থাকছে রুপার দাম।

    বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১০৫০ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন