শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প

    নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কলোরাডোর সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই রায় দিয়েছে। তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচনে অযোগ্য ঘোষিত হলেন। সাংবিধানিক বিদ্রোহের ধারার উল্লেখ করে আদালত ৪-৩ ভোটে ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে অযোগ্য ঘোষণা করা হলো।

    গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর তিনি তার সমর্থকদের দিয়ে মার্কিন কংগ্রেসে হামলা চালানোর উস্কানির জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছে আদালত।

    আদালতের রায়ে বলা হয়, 'আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই অভিমত ব্যক্ত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার আলোকে প্রেসিডেন্টের পদ গ্রহণ করতে অযোগ্য।'

    রায়ে বলা হয়, তিনি অযোগ্য হওয়ায় কলোরাডো সেক্রেটারি অব স্টেটের ইলেকশন কোডের আওতায় তাকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ব্যালটে প্রার্থী হিসেবে তাকে তালিকাভুক্ত করা হবে ভুল।

    তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

    উল্লেখ্য, প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেয়ার পর ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য বেশ কয়েকটি মামলা হয়েছে। কিন্তু কোনোটিই কাজ হচ্ছিল না। অবশেষে কলোরাডো আদালত তাকে অযোগ্য ঘোষণা করল।

    উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে এখন পর্যন্ত প্রায় সকল জনমত জরিপে দেখা যায় যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোর রয়েছে ১০ ভোট। এই ভোট ছাড়াই ট্রাম্পের পক্ষে আবার জয়ী হওয়া সম্ভব। তবে একটি রাজ্যে তাকে অযোগ্য ঘোষণা করার বিরূপ প্রভাব পুরো যুক্তরাষ্ট্রে পড়তে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন