বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও: সন্দেহভাজন ৪ জনের সন্ধান

    রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও: সন্দেহভাজন ৪ জনের সন্ধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও মামলায় ৪ সন্দেহভাজনের সন্ধান মিলেছে। দিল্লি পুলিশ এ ৪ জনের খোঁজ পেয়েছে।

    বুধবার (২০ ডিসেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই সূত্রে এমনটাই জানা গেছে।

    ভারতে সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে ‘ডিপফেক’ ভিডিও। একের পর এক এ ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন ভারতীয় শোবিজ তারকারা। এদের মধ্যে শুরুতেই শিকার হন রাশমিকা মান্দানা। তুমুল গতিতে সেই ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল হয়।

    ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তে দিল্লি পুলিশ ৪ সন্দেহভাজনের খোঁজ পেয়েছে। 

    এনআই সূত্রের সংবাদ অনুযায়ী, এরা প্রত্যেকেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বলে মনে করা হচ্ছে, তারা ভিডিওটি তৈরি করেননি। ফলে মূল সন্দেহভাজনের এখনও সন্ধান চলছে।

    সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন ‘পুষ্পা’ অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও গবেষক অভিষেক কুমার, শুরুতে এটি প্রকাশ্যে আনেন এবং ভিডিও ভুয়া বলে প্রমাণ করেন।

    সোশ্যাল মিডিয়ায় তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকী তিনিও এ পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারণ ভারতে এ ‘ডিপফেক’-এর পরিমাণ ক্রমশ বেড়েই চলছে।

    যে মূল ভিডিও সেটি আসলে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। কিন্তু ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তার মুখ সরিয়ে সেখানে রাশমিকার মুখ সংযোজন করা হয়। এরপর একই ধরনের ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।

    কিন্তু তার ছবি কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন কাজল, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো খ্যাতিমান নায়িকারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন