শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্মাতা রাখাল সবুজের পুলসিরাত সিনেমায় বুবলী

    নির্মাতা রাখাল সবুজের পুলসিরাত সিনেমায় বুবলী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কিছু আলোচিত ও ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। জনপ্রিয় ধারার ওয়েব ফিল্মও উপহার দিয়েছেন বুবলী। বর্তমানে এ নায়িকা ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ততম তারকা বলেও মনে করছেন অনেক নির্মাতা।

    সময়ের এ ব্যস্ততম চিত্রনায়িকা আরও একটি নতুন সিনেমার খবর জানালেন। এর নাম ‘পুলসিরাত’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাখাল সবুজ। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনায় আছেন মীর জাহিদ হাসান।

     

    এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘পুলসিরাত’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এটি একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। এরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগির প্রস্তুতি নেব।

     

    বুবলী আরও বলেন, আসলে আমি বরাবরই আমার কাজে মনোযোগী থেকেছি, কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন এবং অশ্রাব্য বানোয়াট কথার জবাব দিচ্ছি না। চুপচাপ থেকে নিজের সবটা দিয়ে কাজ করে কিছু ভালো সিনেমা আমার প্রিয় দর্শকদের উপহার দিতে চাই। সামনেও ভালো কিছু কাজ উপহার দিতে দেব। আমি মনে করি সময় এবং সততার সঙ্গে কাজ করে যাওয়া- কিছুর জবাব দিয়ে দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন