শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • 'মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো'

    'মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো'
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাস বা গণমাধ্যমে সাক্ষাৎকারে নিজের অনুভূতি শেয়ার করেন ফারিয়া।

    সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

    অভিনেত্রী আরও বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা সিনেমা করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম সিনেমা, এসব পার্থক্য আমি করি না। সব সিনেমাই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

    অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই অনেক সংবাদমাধ্যমে খবর হয় ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’। যা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন এই তারকা।

    সোমবার (২৫ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোবারকনামা’। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন