শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া: দিঘী

    খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া: দিঘী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করে ছিলেন দিঘী। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখন নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এই অভিনেত্রীর মা অভিনেত্রী দোয়েল। তার মৃত্যুর এক যুগ পার হয়ে গেল। মেয়ে দীঘির শোকের নদী আজও শুকায়নি। মা দোয়েলকে নিয়ে নানা রকম 

    ভাবনা জমে আছে তার মনের দেওয়ালে। শনিবার (২৯ ডিসেম্বর) মায়ের চলে যাওয়ার দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তা।

    নিজের ফেসবুকে দীঘি লিখেছেন, মাম্মি, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।

    এরপর লিখেছেন, তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি... অনেক কথা জমে গেছে মা, তোমার পরামর্শ, তোমার নির্দেশনা তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি মাম্মি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মাম্মি।

    সবশেষে মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া চেয়েছেন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি। মায়ের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

    প্রসঙ্গত, দীঘির সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’ । এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। চরিত্রটি করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন