শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টোকিওর হানেদা বিমানবন্দরে

    ২ বিমানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু

    ২ বিমানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে দূর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার বিমানটি অবতরণের পরই এতে আগুন লেগে যায়। রানওয়েতে থাকা একটি কোস্টগার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষ হয় ওই বিমানটির। এতে ৫ কোস্টগার্ড সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। 

    বিমানটিতে থাকা ৩৬৭ জন যাত্রী এবং ১২ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় অন্তত ১৭ যাত্রী আহত হন বলে জানিয়েছে সিএনএন।

    খবরে জানানো হয়, জাপান এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পরই এই দুর্ঘটনা ঘটে। 

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিমানের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। হানেদা বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রিবাহী বিমানটি কোস্টগার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষেই বিমানটিতে আগুন ধরে যায়।

    জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমানটি হোক্কাইডো থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে এসেছিল।

    ভিডিওতে দেখা যায়, দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। তবে ঠিক কীভাবে এত বড় আগুন লাগলো তা নিয়ে নানা প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তৎপরতার সঙ্গে এ নিয়ে তদন্ত শুরু করেছে জাপান। 

    জাপানের প্রধানমন্ত্রী এ ঘটনার প্রেক্ষিতে আপৎকালীন কন্ট্রোলরুম খুলেছেন। সেখানে বসে উদ্ধারের খোঁজ খবর নিয়েছেন তিনি। সংঘর্ষের কয়েক ঘণ্টা পরেও আগুন জ্বলছিল বিমানটিতে। আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক ট্রাক মোতায়েন করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন