শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত অনন্ত ১০৩

    ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত অনন্ত ১০৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে ভয়াবহ বিস্ফোরণে কমপেক্ষ ১০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।

    বুধবার ৩ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এই জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।

    রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিস্ফোরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি। তবে এখনি এই বিষয়টি প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘এটি পর্যালোচনা ও যাচাই করার পরেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

    তবে কেরমানের ডেপুটি গভর্নর এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন