শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরাইল-হামাস সংঘর্ষ: বিকলাঙ্গ ১২,৫০০ ইসরাইলি সেনা

    ইসরাইল-হামাস সংঘর্ষ: বিকলাঙ্গ ১২,৫০০ ইসরাইলি সেনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরাইলি সেনা সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছে বলে জানা গেছে।

    শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি এক যোদ্ধা গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বুলডোজারকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল, এতে আঘাতপ্রাপ্ত হয়ে ইসরাইলি সৈনিক জোনাথন বেন হামুর বাম পা কেটে ফেলা হয়েছিল।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর মাধ্যমে গাজা যুদ্ধে আহত হওয়ার কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া হাজার হাজার ইসরাইলি সৈন্যদের তালিকায় তিনিও নাম লেখালেন।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের পুনর্বাসন কেন্দ্রগুলো এখন এরকম বিকলাঙ্গ সেনা সদস্য দ্বারা ভর্তি হয়ে গেছে।

    উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবে এরপরেও গাজায় হামলার পরিমাণ কমায়নি ইসরাইলি বাহিনী। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।
    সূত্র : আল-জাজিরা


    আল-জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন