শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পপ-তারকা জাস্টিন বিবার বিচ্ছেদ!

    পপ-তারকা জাস্টিন বিবার বিচ্ছেদ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরের শুরুতেই প্রিয় তারকাকে ঘিরে অনুরাগীদের গুঞ্জন। শোনা যাচ্ছে, আমেরিকান পপ তারকা জাস্টিন বিবার এবং হেইলি বিবারের সম্পর্কে চিড় ধরেছে। দম্পতি নিজেরা এখনও প্রকাশ্যে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। কিন্তু অনুরাগীরা যথেষ্ট সূত্র খুঁজে বার করেছেন বটে!

    ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। সম্প্রতি অবশ্য সবটা জানাজানি হয়। জাস্টিন- হেইলির দাম্পত্যের বয়স পাঁচ পেরিয়েছে। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তাঁর একাধিক ছবি পোস্ট করেছিলেন হেইলি। কিন্তু সম্প্রতি, অনুরাগীরা লক্ষ করেছেন স্বামীর সঙ্গে বেশির ভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন। তার পরেই শুরু হয়েছে গুঞ্জন। নেপথ্য কারণ হিসেবে অনুরাগীদের একাংশের দাবি, দু’জনের সম্পর্কের অবনতি ঘটেছে। তা হলে কি জাস্টিন ও হেইলি বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন? উত্তর অবশ্য এখনও অজানা।

    ১ জানুয়ারি বছরের প্রথম দিনে হেইলি নিজের কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে লেখেন, ‘২০২৪-এ আমিই আমার সঙ্গে।’ এই পোস্ট দেখেও দম্পতির বিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে। ওই ছবিগুলির নীচে কেউ লিখেছেন, ‘জাস্টিন কই?’ ২০২০ সালে নিজের অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন জাস্টিন। পপ তারকার মুখমণ্ডলের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। সেই প্রসঙ্গ তুলে এক নেটাগরিক লিখেছেন, ‘জাস্টিনের দুর্বল সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’

    ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ়ের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। লোকে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ়ের থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন তিনিই। সে সব নিয়ে যদিও মুখ খোলেননি হেইলি। যদিও সম্প্রতি হেইলি-সেলেনার সৌজন্য বিনিময় প্রকাশ্যে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন