শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

    পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের ভেতরে একটি সুন্নি উগ্রবাদী গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান তার সীমান্ত লঙ্ঘনের জন্য ইরানের তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।

    ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান 'নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা' চারিয়ে জৈশ আল-আদল (ইরানে জৈশ আল-ধুম নামে পরিচি) উগ্রবাদী গ্রুপের দুটি ঘাঁটি তারা ধ্বংস করেছে। কোহ-সবজ (সবুজ পর্বত) এলাকায় ছিল ঘাঁটি দুটি)।

    ইরান এর আগে সোমবার ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, তারা ইরাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের একটি 'স্পাই হেডকোয়ার্টার্স' ধ্বংস করেছে।

    এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বুধবার এক বিবৃতিতে বলেন, 'এই উস্কানিবিহীনভাবে ইরানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই হামলায় দুই নিরীহ শিশু নিহত এবং আরো তিন বালিকা আহত হয়েছে।'

    তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য, এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ।

    বালুচ বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ কাজ করা আরো বেশি উদ্বেগের বিষয়।

    তিনি বলেন, পাকিস্তান ইতোমধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তার কাছে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

    তিনি বলেন, পাকিস্তান সবসময়ই বলে আসছে যে সন্ত্রাসবাদ হলো অভিন্ন হুমকি।

    পাকিস্তানের ভেতরে ইরানের এ ধরনের হামলা নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয়।

    ওই এলাকায় দুই দেশের প্রায় ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) সীমান্ত রয়েছে। এই সীমান্ত উভয় দেশের কাছেই উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।

    এখানে পাকিস্তান ও ইরান উভয়েই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলার শিকার হয়। জৈশ আল-আদল নামের গ্রুপটি কয়েক দশক ধরে হালকা বসতিপূর্ণ অঞ্চলটিতে সক্রিয় রয়েছে।

    গত মাসে এই গ্রুপের হামলায় এক ডজনের বেশি ইরানি পুলিশ নিহত হয়েছিল। ইরান দাবি করেছিল, পাকিস্তান থেকে এসে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছিল।

    ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতে, জৈশ আল-আদল হলো সিস্তান-বেলুচিস্তানে সক্রিয় সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী সুন্নি উগ্রবাদী গ্রুপ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন