শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ: সোনম

    নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ: সোনম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্তানের জন্মদানের পর আর দশজন নারীর মতই ওজন বেড়ে গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। তবে তিনি ২০ কেজি ওজন ঝরিয়েছেন। সম্প্রতি সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওজন ঝরানোর পর নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে সোনম লিখেছেন, ‘কী দারুণ। ২০ কেজি কমেছে। আরও ৬ কমাতে হবে।’  

    পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি।

    এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’

    সোনম কাপুরকে শেষ দেখা গেছে ওটিটির ‘ব্লাইন্ড’ ছবিতে। আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন সোনম। ২০২২ সালের ২০ আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন