শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা

    হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁয়ে ফেললেও এখনও আঠারোর তরুণীদের টেক্কা দেন যিনি। বিশেষ করে আইটেম গালে ‘সুপারহিট’ তকমাও পেয়েছেন এই তারকা।

    মালাইকার রূপ, ফিটনেস নিয়ে ভক্তদের মাঝেও চর্চার শেষ নেই। বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন তিনি। তবুও এই অভিনেত্রীকে ঘিরে রয়েছে বিতর্ক।

    মালাইকার রূপের প্রশংসা হলেও তার হাঁটাচলার ধরণ নিয়ে সমালোচনা হয় অন্তরালে। নেটিজেনরা অভিনেত্রীর এই হাঁটার ধরণের নাম দিয়েছেন ‘ডাক ওয়াক’। বিষয়গুলো কীভাবে দেখেন সাবেক আরবাজপত্নী?

    করণ জোহরের একটি শো’তে মালাইকা সরাসরিই জানিয়েছিলেন, এসব দেখার কিংবা ভাবার মতো সময় নেই তার। অভিনেত্রীর ভাষায়, এসব নিয়ে কখনো খারাপ কিংবা ভালো লাগা কাজ করে না।

    একপ্রকার গর্ব করেই মালাইকা বলেন, হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে এবং সেটা যদি এক বুফে টেবিলের মতো হয়, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা... সবার মতোই হাঁটতে পারি। এসবের তোয়াক্কা করি না।

    নিজের রূপ, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই এমন সোজাসাপ্টা ছিলেন মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। কিন্তু এসব কোনো কিছুই অভিনেত্রীর জীবনের বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন