শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেয়া হয়েছে বাবরি মসজিদ: ওয়েইসি

    মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেয়া হয়েছে বাবরি মসজিদ: ওয়েইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন নিয়ে মেতে রয়েছে পুরো ভারত। এমনকি অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে দেশটির বিজেপি সরকার। 

    বলা যায়, গেরুয়া ঢেউ পুরো ভারতে। এর মধ্যেই বোমা ফাটালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেয়া হয়েছে।'

    কর্নাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েইসি বলেন, 'গত ৫০০ বছর ধরে বাবরি মসজিদ নামাজ পড়ছিল মুসলিমরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলাশাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজা শুরুর নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রামমন্দিরের অস্তিত্ব ছিল না।'

    রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহাওয়ায় নিজের মন্তব্যে করমচাঁদ গান্ধীকে টানেন মিম প্রধান। বলেন, রামমন্দির সম্পর্কে গান্ধী কিছু বলেননি। এর পরেই তার মন্তব্য, 'পুরোপুরি প্রতিষ্ঠানিক কায়দায়, ভারতের মুসলিমদের থেকে রামমন্দির কেড়ে নেয়া হয়েছে। যদি ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হতো, তবে আজকে মুসলিমদের এমন দিন দেখতে হতো না।'


    সংবাদ প্রতিদিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন