শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা

    আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দর্শকনন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় অ্যানজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। অ্যানজিওগ্রাম করে ফারুকীর ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করা হয়।

    অ্যানজিওগ্রামের রিপোর্টে ব্রেন স্ট্রোক আসায় ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

    দীর্ঘ ২৫ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ সহ আরও অনেক।

    কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয় করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে তিশার। এখানে ফারুকীর অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছে।

    ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক মেয়ে আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন