শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • একটি খুনের তথ্য লুকাতে আরো ৭৬ খুন!

    একটি খুনের তথ্য লুকাতে আরো ৭৬ খুন!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভয়ংকর! একটা খুনের অপরাধ ঢাকতে ৭৬টি খুন। সেই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সব পক্ষই তাজ্জব বিষয়টি নিয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাড়িতে আগুন লেগে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্ত করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা অবশেষে জানতে পারলেন এই ভয়ংকর ঘটনা। 

    এক ব্যক্তি ইচ্ছে করেই নিজের অপরাধ ঢাকতে ওই বাড়িটিতে আগুন দিয়েছিলেন। তার হাতে খুন হওয়া এক ব্যক্তির লাশ পুড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই তিনি বাড়িটিতে আগুন দিয়েছিলেন।

    ২০২৩ সালের ৩০ আগস্ট জোহানেসবার্গের মার্শালটাউনের পাঁচতলা ইউসিনডিসো ভবনে আগুন লাগিয়েছিল ওই ব্যক্তি। এ বছর বছর উনত্রিশের ওই সন্দেহভাজন পুলিশের জেরার মুখে নিজের এই কুকীর্তি স্বীকার করে নিয়েছে। অচিরেই তাকে কোর্টে তোলা হবে। খুন, আগুনে পোড়ানো এবং খুনের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে।

    জানা গেছে, বাড়িটি আগে ছিল কৃষ্ণাঙ্গবিদ্বেষী দক্ষিণ আফ্রিকার (১৯৪৮ থেকে ১৯৯৪ সাল) একটি অফিস। পরে তা এক মহিলার হেফাজতে যায়। আরো পরে তার কাছ থেকে একরকম ছিনিয়ে নিয়ে নেয়া হয় বাড়িটি। বাড়িটি ক্রমে পরিণত হয় যত সব অসামাজিক কাজকর্মের আঁতুড়ঘরে। ঘটনার দিন বাড়িটিতে যারা ছিলেন তাদের অধিকাংশই প্রতিবেশী দেশের। ফলে তাদের শনাক্ত করাও যায়নি।

    সব চেয়ে মর্মান্তিক হলো, সেদিন বাড়িটির বেশিভাগ দরজাই তালাবদ্ধ ছিল। ফলে আগুন লেগে যাওয়ার পরে অনেকেই বাড়িটি থেকে বেরোতে পারেননি। অনেকেই ছাদ, বারান্দা কার্নিস থেকে নিচে নামার চেষ্টা করেছিলেন। অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়েছিলেন। সাম্প্রতিক অতীতে এমন মর্মান্তিক আগুন কোথাও হয়নি। সেই বিভীষিকার জন্য যে দায়ী অবশেষে ধরা পড়ল সেই অভিযুক্ত।


    জিও নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন