শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিমানবন্দরে বাধার মুখে পড়লেন নিক

    বিমানবন্দরে বাধার মুখে পড়লেন নিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিছুদিন আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লোলাপালুজা ইন্ডিয়া’র দ্বিতীয় সংস্করণ। ২৭ ও ২৮ জানুয়ারি কনসার্টে মেতেছিল বলিউড। হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।

    দুই ভাই কেভিন জোনাস এবং জোন জোনাসের সঙ্গে গত শুক্রবার রাতে মুম্বাইয়ে আসেন পপ তারকা এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। ২৭ জানুয়ারি মুম্বাইয়ে শ্রোতাদের সামনে পারফর্ম করে ‘জোনাস ব্রাদার্স’।

     

    ভক্ত-অনুরাগীদের চমকে দিয়ে হিন্দি গানও পরিবেশন করেন নিক। মঞ্চে শ্রোতা এবং অনুরাগীদের মন জয় করলেও অনুষ্ঠান শেষে মুম্বাই বিমানবন্দরে এসে বিপাকে পড়লেন পপ তারকা।

     


    নিক বিমানবন্দরে প্রবেশকালে বাধার মুখে পড়েন। বিমানবন্দরে ঢুকতে না পেরে একা একাই এক কোণে দাঁড়িয়ে থাকতে গেছে প্রিয়ঙ্কার স্বামী নিককে।

    সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে নিককে বিমানবন্দরের কাছে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘লোলাপালুজা’ কনসার্টে পারফর্ম করার পর সোমবার (২৯ জানুয়ারি) ভোরের দিকে মুম্বাই থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছিলেন ‘জোনাস ব্রাদার্স’।

    সেই সময়ই বিমানবন্দরে আটকে দেওয়া হয় নিককে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানা গেছে, নিজের টিকিট নাকি আনতে ভুলে গিয়েছিলেন নিক। এ কারণেই নাকি নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তার আগে এক কোণে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন নিক।

     

    গত বছর আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে কনসার্ট করেছিল ‘জোনাস ব্রাদার্স’। এ প্রথমবার ভারতের মাটিতে পারফর্ম করলেন নিক, কেভিন, জো। পেশাগত দিক থেকে নিক নিজে জনপ্রিয় পপ তারকা হলেও ভারতীয়দের কাছে নিকের পরিচিতি প্রিয়ঙ্কার স্বামী হিসেবে। গত বছর আমেরিকায় ‘জোনাস ব্রাদার্স’র কনসার্টের সময় বেশির ভাগ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন