শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া

    ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে প্রায় দুই বছর ধরে হামলা চলাচ্ছে রাশিয়া। কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

    বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূ-পাতিত করা প্রায় অসম্ভব।


    সরকারচালিত কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ফরেনসিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার পরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

     


    ইউক্রেনের বিচারমন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি জানায়, উদ্ধার করা বস্তুর বিভিন্ন অংশ ও উপাদান পর্যালোচনা করে দেখা যায়, প্রথমবারের মতো এ ধরণের অস্ত্র ব্যবহার করেছে মস্কো। প্রমাণ হিসেবে এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

    ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত ও আহত হন ৩৮ জন।

    এদিকে ন্যাটো শরিকদের নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুশ্চিন্তায় ফেলেছে ইউরোপকে। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ন্যাটো কখনোই এমন কোনো সামরিক জোট নয়, যা মার্কিন প্রেসিডেন্টের রসিকতার ওপর নির্ভর করে।

     

    বিতর্কের শুরু গত শনিবার। সেদিন সাউথ ক্যারোলিনায় এক প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ন্যাটোর শরিক দেশগুলো যদি তাদের ভাগের অর্থ না দেয়, তাহলে তিনি যা খুশি করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন।


    সূত্র: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন