বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ভ্লাদিমির পুতিন

    ক্যানসারের টিকা তৈরির শেষ পর্যায়ে রাশিয়া

    ক্যানসারের টিকা তৈরির শেষ পর্যায়ে রাশিয়া
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ান বিজ্ঞানীরা ক্যানসারের টিকা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। শিগগির তা রোগীদের জন্য বাজারে চলে আসবে। এমন কথাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    মস্কো ফোরাম অন ফিউচার অনুষ্ঠানে পুতিন বলেছেন, আমরা ক্যানসারের জন্য টিকা তৈরির খুব কাছে চলে এসেছি। আমি আশা রাখছি খুব শিগগির তা ব্যক্তিগত চিকিৎসার পদ্ধতিতে ব্যবহৃত হবে।

     

    টিকা তৈরির কথা জানালেও কোন ধরনের ক্যানসারের টিকা রাশিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন তা খোলসা করেননি পুতিন। এর কার্যপদ্ধতি বিষয়েও কিছু জানা যায়নি।


    গত এক দশক ধরেই ক্যানসারের টিকা তৈরি নিয়ে গবেষণা চলছে বিশ্বের সর্বত্র। তবে কোভিড পরবর্তী সময়ে সেই তৎপরতা আরও বেড়েছে। বিশ্বের প্রথম সারির একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা টিকা তৈরির কাজ করছে।

    গত বছর ব্রিটেন সরকার জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেকের সঙ্গে চুক্তি করেছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। মডার্না ও মার্ক অ্যান্ড কো-র মতো ওষুধ প্রস্তুতকারক সংস্থাও ক্যানসারের টিকা তৈরির কাজ করছে।


    করোনাভাইরাসের জন্যই নিজস্ব টিকা বানিয়েছিল রাশিয়া। সেই টিকার নাম ছিল স্পুটনিক। ওই টিকা অনেক দেশকে বিক্রিও করেছিল রাশিয়া। ভ্লাদিমির পুতিন স্পুটনিক টিকাই নিয়েছিলেন।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন