বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ইসরায়েল-ফিলিস্তিন-সংঘাত

    ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত
    গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ, ছবি: এএফপি (ফাইল)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৬ জন। বুধবার (১০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪৯ জনে।


    নিহতদের মধ্যে ১৪ হাজার পাঁচশ শিশু ও ৯ হাজার পাঁচশ নারী রয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা প্রায় ১২ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

     

    তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হামলায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। কারণ এখনো আনুমানিক আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ ও ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

    এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে।

    তিনি বুধবার (১০ এপ্রিল) তেহরানের গ্রান্ড মোসাল্লা বা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এই হুমকি দিয়েছেন।


    সূত্র: আল-জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ