বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

    মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত

    মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করার পর রাশিয়ার সার্বভৌম ওয়েল্থ ফাণ্ডের প্রধান বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে।


    ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ও পাশ্চিমাদের মধ্যে সম্পর্ক ১৯৬২ সালের মিসাইল ক্রাইসিসের পর তলানিতে নেমেছে।

    রুশ সার্বভৌম ওয়েল্থ ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেন, বিভিন্ন প্রপাগান্ডা সত্ত্বেও প্রেসিডেন্সি ও সিনেটে ট্রাম্প টিম জয় পেয়েছে।


    তিনি বলেন, এই জয়ের মাধ্যমে প্রামাণ হলো বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা ও নজিরবিহীন মিথ্যায় মানুষ ক্লান্ত।

    দিমিত্রিয়েভ বলেন, মস্কো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক রিসেটিং করার সুযোগ এসেছে।

    ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে থাকতেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে ২৭০টি ইলেকটোরাল ভোট দরকার।


    নির্বাচনের আগেও ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা হবে। এখন আশা করা হচ্ছে এক্ষেত্রে পদক্ষেপ নেবেন তিনি।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ