শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চিত্রনায়ক

    মান্নার বায়োপিক নির্মাণ করতে চান স্ত্রী

    মান্নার বায়োপিক নির্মাণ করতে চান স্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় চিত্রনায়ক মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে তাঁর স্ত্রী শেলী মান্নার। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান বলে জানিয়েছেন তিনি।

    শেলী বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তাঁর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা।’

    মৃত্যুর প্রায় দেড় যুগ হয়ে গেলেও মান্না আজও বেঁচে আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে। প্রতিবছরের মতো এবারও তাঁর পরিবার ও ভক্তরা দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করবে মান্নাকে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক ব্যাপার। এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া সারা দেশে তাঁর ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করে।’

    ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা দিয়ে রুপালি জগতে আগমন হয় নায়ক মান্নার। ১৯৮৬ সালে বড় পর্দায় অভিনয় শুরু করা মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা।

    জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। 

    ক্যালেন্ডারের পাতা ঘুরে আজ মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। মান্নার মৃত্যুর ১৬ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। মান্নার জীবনের শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন শেলী মান্না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন