বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • প্রবল বৃষ্টি

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, নিহত ৯

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, নিহত ৯
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবল বৃষ্টির কারণে  যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৯ জন নিহত হয়েছেন। প্লাবিত হয়েছে বহু এলাকা, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। একইসঙ্গে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, জর্জিয়ায় গাছ ভেঙে পড়ায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন একজন।

    কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

    বন্যার ফলে কেন্টাকির কিছু এলাকায় ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

    জানা যায়, নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। বন্যার কারণে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। আটটি অঙ্গরাজ্যে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

    জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যমতে, টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছে। তবে উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন