শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৌদি বাদশাহ'র খেজুর উপহার পেলাে বিএনপি

    সৌদি বাদশাহ'র খেজুর উপহার পেলাে বিএনপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষ নেতৃত্বের জন্য খেজুর উপহার পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সৌদি দূতাবাস থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পাঠানো খেজুর পৌঁছে দেওয়া হয়। সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের সিনিয়র নেতাদের ১৪৫ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। ঢাকাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন।

    পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি বাদশাহ খেজুর উপহার দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন