বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় পর্তুগাল বিএনপির;

    অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি

    অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সহীত নির্বাচন দেওয়ার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    পর্তুগালের রাজধানী লিসবনের চার তারকা হোটেল মুন্ডিয়ালে রোজ শুক্রবার স্থানীয় সময় সন্ধা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়। 

    পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। তিনি তার বক্তব্যে ১৯৫২ এর ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয় বলেন তাদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুচনা ঘটে। তিনি আরও বলেন, “ইউরোপের মধ্যে পর্তুগাল বিএনপি একটি শক্তি শালী সংগঠন এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, আপনারা যারা পর্তুগাল বিএনপির রাজনীতি করেন সবাই তাদের নেতৃত্ব মেনে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে প্রতিযোগিতার রাজনীতি করার পরামর্শ দিয়ে সুন্দর একটি অনুষ্ঠান আয়েজন করায় পর্তুগাল বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”

    হাফেজ মোঃ মহসিন এর পবিত্র কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ৫২ র ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় , পরে তাদের স্বরনে দেশাত্ববোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য মাহাদী মুন্না, রাশেদ।


    এসময় উপস্থিত ছিলেন, পর্তুগাল বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, যুগ্ন আহবায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ, এমকে নাসির, দিলোয়ার আহমদ পর্তুগাল বিএনপির সদস্য শাহাব উদ্দীন, শফিক চৌধুরী, মোয়াজ্জেম হোসেন কায়েস, বদরুল আলম, তুফায়েল আহমেদ, মইন উদ্দিন মইন,চুনু মিয়া,সেচ্চাসেবক দলের সি যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আমান, সদস্য রুবেল চৌধুরী ,জুবেল আহমদ, জামিল মিয়া, জাসাসের সদস্য সচিব কাজী মইনুর 
    শরিফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা।শোহান ওমর, সাবেক ছাত্র নেতা, মৌলভী বাজার জেলা।
    শাকির মিয়া, সভাপতি তারেক জিয়া প্রজন্মদল, হবিগুন্জ। আতিক আহমেদ, সহ-সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি। এ জি এম আলী রেজা, সাবেক ছাত্র নেতা, সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ ময়নুল ইসলাম সভাপতি ভেজা বিএনপি, পর্তুগাল বেজা শাখা বিএনপির সদস্য মোঃ রাশেদ।
    আরও উপস্থিত ছিলেন রাহেল আহমদ,মঞ্জুর আহমদ,আসরাফ আহমদ,মহদ আজাদ,কাজি জুয়েল,নাইমুর রহমান উমর,আজম আলি,আতিক আহমদ ,শরিফ আহমদ ,শিমুল আহমেদ ,ইসলাম উদ্দিন,লিটন আহমদ,ফজর উদ্দিন,বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাস নেতৃবৃন্দ।


    একই দিনে সকাল ৭.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫২ র ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লিসবনের স্হানীয় শহীদ মিনারে পুশ্পস্হপক অর্পন করা হয় পরে সকাল ১০ টায় বাংলাদেশ দুতাবাস লিসবনে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলোচনা সভায় পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন