বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু

    বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো বাংলাদেশ এবং পাকিস্তান সরকারিভাবে সরাসরি বাণিজ্য শুরু করেছে।

    স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি পাকিস্তানের পোর্ট কাসিম থেকে রওনা হয়েছে। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    এতে আরও জানানো হয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ৫০,০০০ টন চাল কেনার জন্য একটি চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) দ্বারা বাস্তবায়িত হয়েছে। এই চুক্তি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়।

    চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে, এর প্রথম ২৫,০০০ টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে যাওয়ার পথে। দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে।

    এটি প্রথমবারের মতো, পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হবে, যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে।

    ২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং শিপিং সম্পর্ক পুনরায় শুরু হয়। এবার সরকারি পর্যায়ে পণ্য আসছে পাকিস্তান থেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন