বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর

    বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ যদি সবকিছুতে ভারতকে দোষারোপ করে, তাহলে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রত্যাশা করা কঠিন হবে। পাশাপাশি, তিনি উল্লেখ করেন যে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো ভারতের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে। তবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।

    গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবের অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, “(বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব) নিয়ে দুটি বিষয় রয়েছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া। অবশ্যই এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের চিন্তা নিয়ে প্রভাব ফেলছে। এটি নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা কথা বলেছিও।”

    তিনি আরও বলেন, “দ্বিতীয়টি হলো, তাদের নিজস্ব রাজনীতি আছে। কিন্তু দিন শেষে আমরা প্রতিবেশী। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।”

    “যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন, ভারতকে সবকিছুর জন্য দায়ী করে। প্রতিবেদনে দেখবেন কিছু বিষয়ে আমাদের দোষারোপ করা হয়েছে, যা হাস্যকর। আপনি এক হাতে বলতে পারেন না, আমি আপনার সাথে এখন ভালো সম্পর্ক চাই। কিন্তু প্রতিদিন সকালে উঠে, যা কিছু ভুল হবে, তার জন্য আমাকে দায়ী করবেন। এটিও একটি সিদ্ধান্ত যা তাদের নিতে হবে।”— যোগ করেন জয়শঙ্কর।

    বাংলাদেশকে ভারতের চিন্তাভাবনা স্পষ্ট করে জানানো হয়েছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “আমরা চাই সবকিছু শান্ত হোক এবং সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও শুরু হোক। কিন্তু অব্যাহতভাবে শত্রুতাপূর্ণ বার্তা নিয়ে আমরা অখুশি।”

    সূত্র: দ্য প্রিন্ট


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন