শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন: অর্থ উপদেষ্টা

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন: অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ে নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না।

    যুক্তরাষ্ট্র থেকে আসা ২৯ মিলিয়ন ডলার নিয়ে তদন্ত করা হবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আপত্তি থাকার বিষয় নেই।

    উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, কী উদ্দেশে এই অর্থ খরচ হয়েছে তা দেখার বিষয়। খারাপ উদ্দেশে হলে সেটা দেখা হবে। এনজিও ব্যুরো যদি কোনো সমস্যা পায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন