শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দায় যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

    রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দায় যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার জাতিসংঘে তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়, যেখানে যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে সংঘাতের অবসান চাওয়া হয়। তবে, ইউক্রেনে আক্রমণের বিষয়ে রাশিয়ার নিন্দা জানানো থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র।

    এর আগে, মস্কোর আগ্রাসনকে চিহ্নিত করে এবং রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ইউক্রেন একটি প্রস্তাব উত্থাপন করে। তবে, ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, যা রাশিয়ার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    এরপর ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করায় বিকল্প একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই একটি বিকল্প প্রস্তাব হিসেবে উপস্থাপন করেছিল যেখানে ইউরোপীয়রা সংশোধনী হিসেবে রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করার বিষয়টি যুক্ত করে।

    জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথমে ৯৩-১৮ ভোটে ইউক্রেনের প্রস্তাব অনুমোদন করে, যেখানে ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে। এই ফলাফল ইউক্রেনের প্রতি কিছুটা কমে আসা সমর্থনকে প্রতিফলিত করে, কারণ আগের ভোটে ১৪০টিরও বেশি দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহার ও ইউক্রেনের চারটি অঞ্চল সংযুক্তির প্রত্যাহারের দাবি করেছিল।

    পরে ফ্রান্স তিনটি সংশোধনী প্রস্তাব করে, যা ইউরোপের একাধিক দেশের সমর্থন পায়। এই সংশোধনীগুলোতে উল্লেখ করা হয় যে এই সংঘাত রাশিয়ার দ্বারা ইউক্রেনের ‘পূর্ণ মাত্রার আক্রমণের’ ফলাফল। এগুলো ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সাধারণ পরিষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

    রাশিয়াও একটি সংশোধনী প্রস্তাব করে, যাতে সংঘাতের ‘মূল কারণগুলো’ নিরূপণ করার আহ্বান জানানো হয়।

    সব সংশোধনী পাস হয় এবং সংশোধিত প্রস্তাবটি ৯৩-৮ ভোটে গৃহীত হয়, যেখানে ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে। ইউক্রেন ‘হ্যাঁ’ ভোট দেয়, যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে, এবং রাশিয়া ‘না’ ভোট দেয়।

    এর আগে ট্রাম্প অভিযোগ করেন ইউক্রেন যুদ্ধ শুরু করেছে এবং হুঁশিয়ারি দেন জেলেনস্কি যদি দ্রুত আলোচনা করে যুদ্ধের সমাপ্তি ঘটাতে না পারেন, তাহলে তার দেশ শাসনের মতো অবস্থায় থাকবে না। এর জবাবে জেলেনস্কি বলেন, ট্রাম্প রুশ প্রচারযন্ত্রের ‘ভুল তথ্যের জগতে’ বাস করছেন।   

    এই প্রতিদ্বন্দ্বিতামূলক প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন ঘটায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন