শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়ে কোন শর্ত দিলেন সুস্মিতা!

    বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়ে কোন শর্ত দিলেন সুস্মিতা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায়। সেই খ্যাতির ছটা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে তাঁর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। তিনি সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তাঁর ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। বলা ভাল, তাঁর প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনও দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনও রণদীপ হুডা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।  

    বয়স তাঁর পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘর বাঁধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক রোহমনকে। তবে কি ফের তাঁরা সম্পর্কে? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা?

    আসলে বিয়ের জন্য কোনও ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা। যদিও বিয়ে করার ইচ্ছে রয়েছে। সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যে দিন এমন কোনও পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সে দিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভাল আছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন