শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

    জামিল আহমেদ বলেন, ‘আমি ৯ সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার শিল্পকলা নিয়ে। দেশের সবশ্রেণির মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেভাবে সহযোগিতা আসেনি।’

    তিনি আরও বলেন, ‘আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে “আদিবাসী” শব্দটি ব্যবহার করা যাবে না। আমি এটা মানবো না। আমি সরে যাচ্ছি। আমি চাই আদিবাসীদের অধিকার ও সম্মান অক্ষুণ্ন থাকুক।’ বক্তব্য শেষে তিনি সংস্কৃতি সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নিজের দায়িত্বের ইস্তফা দিয়েছেন।

    এর আগে গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নভেম্বরে তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন