শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইউক্রেনকে রক্ষায় নতুন জোট গঠনের ঘোষণা

    ইউক্রেনকে রক্ষায় নতুন জোট গঠনের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনকে রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘ইউক্রেনের সমর্থনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য ইচ্ছুক দেশগুলো একটি জোট গঠন করবে এবং সেই জোটে যুক্তরাষ্ট্রকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।’

    ব্রিটিশং সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জোট গঠনের ঘোষণার পাশাপাশি ইউক্রেনকে রক্ষায় চার দফা কর্মপরিকল্পনাও ঘোষণা করেছেন কিয়ার স্টারমার। গতকাল লন্ডন সম্মেলনের পর তিনি বলেন, ‘আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে।’

    লন্ডন সম্মেলনে জেলেনস্কিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা দৃঢ় সমর্থন অনুভব করছি এবং এই সম্মেলনে ইউরোপের শীর্ষ নেতারা যেরকম ঐক্য দেখিয়েছেন, তা বহুদিন দেখা যায়নি।’

    সম্মেলন শেষ হওয়ার পর কিয়ার স্টারমার সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেন ইস্যুতে চারটি বিষয়ে সবাই একমত হয়েছেন। সেগুলো হচ্ছে—ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। যেকোনো শান্তিচুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং এসব আলোচনায় ইউক্রেনের অংশ নেওয়া। শান্তিচুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো যাতে ভবিষ্যতে যেকোনো আগ্রাসন প্রতিরোধ করতে পারে এবং ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন এবং এর পরবর্তী শান্তি নিশ্চিত করা।’

    এই চারদফা ঘোষণার পর ইউক্রেনকে দুই বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ারও ঘোষণা দেন কিয়ার স্টারমার। এর আগে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন