শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চুলের রঙ বদলে ফেললেন পরীমণি

    চুলের রঙ বদলে ফেললেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। তার নতুন সম্পর্কের গুঞ্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে তিনি নিজের লুকেও পরিবর্তন এনেছেন—বদলে ফেলেছেন চুলের রঙ।

    চিকন লাল পাড়ের হলুদ শাড়িতে মোহনীয় লুকে সামনে এলেন পরীমণি। তার নতুন লুক যেন তাক লাগিয়ে দিল ভক্ত দর্শকদের।

    জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীও ফেসবুকে লিখলেন পরীর নতুন লুক নিয়ে। পরীমণির সঙ্গে সেই লুকে ছবি পোস্ট করেছেন নির্মাতা চয়নিকা।

    তিনি লিখেছেন, ‘কাল যখন বললো চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম,"পুরাটা চুল কালার?"

    তার ভাষায়, ‘হাসি দিয়ে বললো, হুম কি হবে? ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা!!

    চয়নিকা আরও জানালেন, ‘কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো!’

    সবশেষে শুভকামনা জানালেন তিনি। বললেন, জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।
     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন