শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চালের বাজার চড়া, বেড়েছে মশলার দামও

    চালের বাজার চড়া, বেড়েছে মশলার দামও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও বৃদ্ধি পেয়েছে চালের দাম। এক মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি চালের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও রসুনের দাম স্থিতিশীল থাকলেও এলাচিসহ অন্যান্য মসলা পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট ৭০ থেকে বেড়ে ৮৫ টাকা, আটাশ ৫৫ থেকে বেড়ে ৬৫ এবং পাইজাম বিক্রি হচ্ছে ৫০ থেকে বেড়ে ৬০ টাকায়।

    শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতিকেজি এলাচ বিক্রি হচ্চে ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা। তবে, সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনও।

    এদিকে, শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলাসহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এ ছাড়া মাছ ও মাংসের দাম গেল কয়েক সপ্তাহের তুলায় স্থিতিশীল।

    ক্রেতারা বলছেন, ডাল-চিনিসহ যেসব পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। অন্যদিকে বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন