শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মধ্যরাতে ট্রেনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের

    মধ্যরাতে ট্রেনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রিমঝিম মিত্র, পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি একটি জনপ্রিয় টিভি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন।

    খলনায়িকার চরিত্রে অভিনয় করা রিমঝিমের কাছে এক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ ব্যক্তিজীবনে রিমঝিম এখনও অবিবাহিত। কারো সঙ্গেই সংসার পাতেননি তিনি। প্রিয়জন বলতেই কেবল মা।

    দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের। একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন অভিনেত্রী। সেই রিমঝিমের কাছেই একবার এসেছিল বিয়ের প্রস্তাব। তবে সেটা যেন তেন প্রস্তাব নয়, ডাকাতদলের প্রস্তাব!

    সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টকশোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

    অভিনেত্রী রিমঝিম মিত্র দুর্দান্ত ভালো নাচেন। মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন রিমঝিম।

    অভিনেত্রী বলেন, ‘ট্রেনে চড়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলাম আমরা। মমতা শঙ্কর তার দলের মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন একটি কামরায়। হঠাৎই মাঝপথে ট্রেন থেমে যায়। আমি এবং আমার এক বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থেমে গেছে। টয়লেটের বাইরে বেরিয়ে দেখি মম মাসির স্বামী এবং আমাদের নাচের দলের একজন আসছেন হন্তদন্ত হয়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে।’

    “তাকে দেখেই চমকে গেলাম। তিনি আমাদের এসেই জিজ্ঞেস করলেন, ‘ওরা আসেনি তো এখানে?’ আমি পাল্টা প্রশ্ন করলাম, ‘ওরা মানে কারা?’ তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে আমাদেরকে দেখে মোহিত হয়েছিল। তারা সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।”

    রিমঝিম যোগ করেন, “এসময় মম মাসির স্বামী আমাদের দু’জনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। ওদেরকে বিয়ে করব, সংবার করব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন