শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ৩, গুলিবিদ্ধ ১৫

    যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ৩, গুলিবিদ্ধ ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে অবৈধ গাড়ি প্রদর্শনীর সময় প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। বিষয়টি বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

    স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুলির ঘটনায় ১৯ বছর বয়সী দু’জন পুরুষ এবং ১৬ বছর বয়সী একজন কিশোর নিহত হয়েছে। এ ছাড়া ১৬ থেকে ৩৬ বছর বয়সী ১৫ জন আহত হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

    দুই কিশোর গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলিবিনিময় হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি এফবিআই তদন্তে কাজ করছে।

    দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত।

    এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র বহনের বৈধতা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবারের গুলিবর্ষণে ব্যবহৃত বন্দুকের আইনি অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন