শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাকিব, নুসরাতের ‘চাঁদ মামা’ আসছে

    শাকিব, নুসরাতের ‘চাঁদ মামা’ আসছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে এবার পর্দা কাঁপাতে দেখা যাবে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। ঈদের সিনেমা ‘বরবাদ’র নতুন গান ‘চাঁদ মামা’য় দেখা যাবে এ জুটিকে।

    মঙ্গলবার (২৫ মার্চ) প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে শাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক।

    শাকিব, নুসরাতের ‘চাঁদ মামা’

    এক দিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় ‘চাঁদ মামা’ গানের প্রমো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।

    ‘চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর আইটেম গানে ধরা দিয়েছেন এ জুটি।

    প্রমো দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’।

    প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়জনে ‘চাঁদ মামা’ আইটেম গানটি আগামী ২৮ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন